শাহজালাল বিমানবন্দরে ভোগান্তিতে বিদেশি নারী
বাংলাদেশ ইনসাইডার্স | জাতীয়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও ভোগান্তির অভিযোগ আবারও সামনে এসেছে। এবার এক বিদেশি নারী যাত্রীর ভোগান্তির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরে বিভিন্ন পর্যায়ে অসহযোগিতা, দীর্ঘ অপেক্ষা ও বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হয়ে ওই নারী ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে বিমানবন্দরের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটা বিমানবন্দর নাকি মাছের হাট?’
শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ অবশ্য নতুন নয়। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনেও ইমিগ্রেশন, লাগেজ, কাস্টমস ও যাত্রীসেবা নিয়ে ভোগান্তির অভিযোগ উঠে এসেছে।