খুলনায় নদীতে ভেসে এলো আরও দুটি মরদেহ, মাথায় গুলির চিহ্ন!
বাংলাদেশ ইনসাইডার্স | সংবাদ প্রতিবেদন
খুলনায় আবারও নদীতে ভেসে উঠল দুটি মরদেহ। উদ্ধার হওয়া মরদেহ দুটির মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একটির পর একটি মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে বাড়ছে আতঙ্ক। কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, আর কত প্রাণ ঝরলে টনক নড়বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর?
নদীতে ভেসে আসা এই মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন সচেতন মহল।
প্রশ্ন একটাই—নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে কবে?