বিজেএমসির সম্পদ ব্যবস্থাপনা ড্যাশবোর্ড হ্যাকের দায় স্বীকার ‘সেক্টর ৭১’ বাংলাদেশ সাইবারফোর্সের
বাংলাদেশ ইনসাইডার্স | সংবাদ ডেস্ক
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সম্পদ ব্যবস্থাপনা ড্যাশবোর্ড হ্যাকের দায় স্বীকার করেছে ‘সেক্টর ৭১’ বাংলাদেশ সাইবারফোর্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার ও ড্যাশবোর্ডের স্ক্রিনশটে এমন দাবি সামনে এসেছে।
ছবিতে দেখা যায়, ড্যাশবোর্ডের বিভিন্ন অংশে ‘Hacked By Jiku’ এবং ‘Hacked by Sector 71 Bangladesh cyberforce’ লেখা রয়েছে। পাশাপাশি ড্যাশবোর্ডে বিভিন্ন দাবি ও প্রতিবাদমূলক বার্তাও প্রদর্শিত হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, ‘পুলিশ হত্যার বিচার চাই’, ‘চাঁদাবাজদের বিচার চাই’ এবং ‘হামে শিশু হত্যার বিচার চাই’। এসব বার্তার মাধ্যমে বিভিন্ন ঘটনা ও অভিযোগের বিচার দাবি করা হয়েছে বলে প্রতীয়মান হয়।