📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১৫ অক্টোবর, ২০২৬ ০৬:১৫

শেখ হাসিনা ফিরলেই তাঁর পক্ষে হবে প্রকৃত জেন-জি বিপ্লব: শেখ ইনান

 

বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক

 

শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁর পক্ষে সংঘটিত হবে প্রকৃত জেন-জি বিপ্লব—এমন মন্তব্য করেছেন শেখ ইনান। ২০২৪ সালের আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন ছিল একটি ‘মেটিকুলাস ডিজাইন’-এর অংশ, যার প্রকৃত উদ্দেশ্য না বুঝেই হাজার হাজার ছাত্র-জনতা এতে অংশ নিয়েছিলেন।

 

ওই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা প্রতারিত হয়েছিলেন এবং তাঁদের সেই সিদ্ধান্তের মাশুল তখনও দিতে হয়েছে, এখনো দিতে হচ্ছে।

 

তআগামী ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই জেন-জি প্রজন্মের প্রকৃত বিপ্লবের সূচনা হবে।  সব ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা পেছনে ফেলে তরুণ প্রজন্ম শেখ হাসিনাকে স্বাগত জানাবে।

 

শেখ ইনান আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও উন্নয়নশীল ও প্রগতিশীল ধারায় এগিয়ে যাবে। তাঁর প্রত্যাশা, তরুণ প্রজন্ম দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন করে ভূমিকা রাখবে।

 

বাংলাদেশ ইনসাইডার্স

শেয়ার করে অন্যদের জানান