📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২ অক্টোবর, ২০২৬ ১৩:৫০

জুমার পর দক্ষিণ সুরমার সিলামে বিএনপির হামলা, নিহত ১জন

 

সিলেট প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা চকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় রাসেল (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিবেদনে ঘটনাটিকে মাজার ও মসজিদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করে অন্যদের জানান