📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১৪ অক্টোবর, ২০২৬ ১২:৩০

‘জয় বাংলা’ স্লোগানের পর গ্রেপ্তার আইভীর আইনজীবীসহ ৩, ৫ দিনের রিমান্ড আবেদন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

 

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী মাহবুবুর রহমান তুষার।

 

বুধবার (১৪ অক্টোবর) তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৩ অক্টোবর) তুহিন হত্যা মামলায় আইভী জামিনের শুনানি শেষে। আদালত প্রাঙ্গণ থেকে গাড়িতে ওঠার সময় আইভী ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও স্লোগানে কণ্ঠ মেলান।

 

পুলিশের ভাষ্য, আদালত প্রাঙ্গণে আওয়ামিলীগের সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

শেয়ার করে অন্যদের জানান