📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৭ অক্টোবর, ২০২৬ ০৫:০৮

চট্টগ্রাম বন্দরে ভিডিও নিষেধাজ্ঞা: আড়ালে কী?

 

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ ইনসাইডার্স

 

চট্টগ্রাম বন্দরের ভেতরের ছবি ও ভিডিও ধারণে হঠাৎ নিষেধাজ্ঞা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমতি ছাড়া বন্দরের সংবেদনশীল স্থাপনা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য অপারেশনাল তথ্যের ছবি-ভিডিও ধারণ ও প্রচার না করার নির্দেশনা দিয়েছে।

 

বন্দর কর্তৃপক্ষের দাবি, জাতীয় নিরাপত্তা ও বন্দরের সংবেদনশীল তথ্য সুরক্ষার স্বার্থেই এই নির্দেশনা। অনুমতি ছাড়া এসব তথ্য প্রকাশ বা প্রচারের মাধ্যমে বন্দর নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

 

তবে নিষেধাজ্ঞার সময়কাল নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বন্দরের ভেতরের পরিস্থিতি নিয়ে একজন ব্যক্তি বিভিন্ন দাবি তুলে ধরেন। ভিডিওতে কনটেইনার, জাহাজ চলাচল ও বন্দরের কিছু জায়গার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়।

 

এমন বাস্তবতার মধ্যে ভিডিও ধারণে নিষেধাজ্ঞা নতুন বিতর্ক তৈরি করেছে—বন্দর নিরাপত্তা নিশ্চিত করাই কি এর মূল উদ্দেশ্য, নাকি বন্দরের চলমান পরিস্থিতি নিয়ে জনসমক্ষে তথ্য ও দৃশ্যমান প্রমাণ প্রকাশের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে?

শেয়ার করে অন্যদের জানান