📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫

গুলির শব্দে আতঙ্কিত মা, সন্তানকে বুকে আগলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন!

 

মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলি, আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন সাধারণ মানুষ।

 

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গুলির শব্দে প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক মা নিজের সন্তানকে বুকের মধ্যে শক্ত করে আগলে রেখে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন। মুহূর্তের সেই দৃশ্য যেন তুলে ধরেছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও অসহায়ত্বের নির্মম বাস্তবতা।

 

যে দেশে একজন মা সন্তানকে নিয়ে রাস্তায় বের হয়েও নিরাপত্তার নিশ্চয়তা পান না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

 

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন হোক কিংবা যেকোনো নাগরিক অসন্তোষ—তার জবাব কি গুলি হতে পারে? আইনশৃঙ্খলা রক্ষার নামে সাধারণ মানুষের জীবন কেন ঝুঁকির মুখে পড়বে?

 

দেশের মানুষের প্রশ্ন—আর কত প্রাণ গেলে থামবে এই সহিংসতা? আর কত মায়ের বুক খালি হলে রাষ্ট্রের দায়িত্বশীলদের বিবেক জাগ্রত হবে?

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা টেনে শেখ হাসিনার শাসনামলকে স্মরণ করছেন। তাঁদের সকলের বক্তব্য, শেখ হাসিনার সরকার ছাড়া দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার সক্ষমতা অন্য কোনো সরকারের নেই।

 

বাংলাদেশ ইনসাইডার্সের প্রশ্ন—রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য কি এতটাই কম?

শেয়ার করে অন্যদের জানান