📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৩১ অক্টোবর, ২০২৬ ১১:১০

এনসিপি ছাড়াই গোপালগঞ্জ পাড়ি, অক্ষত জামায়াতের গাড়িবহর; দেওয়া হয়নি কোনো বাধা!

 

বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোপালগঞ্জ পার হয় বহরটি।

 

জেলার অভ্যন্তরে কোথাও পথসভা, সমাবেশ কিংবা বক্তব্য দিতে রাজি হননি জামায়াতের নেতাকর্মীরা। নির্ধারিত রুট ধরে দ্রুত গোপালগঞ্জ অতিক্রম করে বাগেরহাট ও খুলনার দিকে এগিয়ে যায় গাড়িবহর।

 

এর আগে ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে গোপালগঞ্জ ত্যাগ করেন।

 

সেই ঘটনার প্রায় ১৫ মাস পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম করলেও এবার দেখা যায় ভিন্ন চিত্র। এনসিপিকে সঙ্গে না নিয়ে এবং জেলায় কোনো কর্মসূচি না রেখেই নিরাপত্তাবেষ্টনীর মধ্যে নির্বিঘ্নে গন্তব্যের পথে এগিয়ে যায় গাড়িবহর।

শেয়ার করে অন্যদের জানান