📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৪ অক্টোবর, ২০২৬ ১২:০৩

আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি

 

বাংলাদেশ ইনসাইডার্স | জাতীয়

 

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

 

রোববার (৪ অক্টোবর) বিকেলে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে বিচারক সাময়িকভাবে এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান। পরে পরিস্থিতি শান্ত হলে আবারও শুনানি শুরু হয়।

 

এদিন এক দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করে অন্যদের জানান