সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স
অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান পরিচালনা করে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস ব্যবস্থাপনায় বিভিন্ন অসংগতি পাওয়া যায়। নথি অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউস ছিল দুটি। তবে সরেজমিনে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়।
বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিতভা
বে স্থানান্তর বা অপসারণের আশঙ্কা এবং তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউসই তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে বলে জানানো হয়েছে।