২০২৩ সালে পাসের হার ৭৮.৬৪%, ২০২৬ সালে নেমে ৫১.১২%, এইচএসসির ফলাফলে বড় ধস!
বাংলাদেশ ইনসাইডার্স। ঢাকা প্রতিনিধি
এইচএসসির ফলাফলে বড় ধস, ২০২৩ সালের ৭৮.৬৪ শতাংশ থেকে ২০২৬ সালে পাসের হার ৫১.১২ শতাংশ
২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। তিন বছরের ব্যবধানে সেই হার কমে ২০২৬ সালে দাঁড়িয়েছে মাত্র ৫১.১২ শতাংশে।
ফলাফলের এই বড় পতন দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ২০২৬ সালের প্রকাশিত ফলাফলে ২৯৩টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
২০২৩ সালের তুলনায় ২০২৬ সালের পাসের হারে এই বড় ব্যবধানকে শিক্ষাঙ্গনের জন্য উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।