১৩০ কিমি গতিতে গোপালগঞ্জ পাড়ি দিল জামায়াতের গাড়িবহর!
বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে প্রবেশ করতেই যেন গতি বেড়ে গেল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহরের!
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যে দাবি করা হচ্ছে, পুরো পথ স্বাভাবিক গতিতে চললেও গোপালগঞ্জ অতিক্রমের সময় গাড়িবহরের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এমনকি গতির পরিমাণ ১৩০ কিলোমিটার বা তারও বেশি বলে উল্লেখ করছেন অনেকে।
দ্রুততম সময়ে গোপালগঞ্জের পথ পাড়ি দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায় গাড়িবহর। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে এই ‘১৩০ কিলোমিটার গতির’ গল্প!