মিরপুরে শ্রমিকদের ন্যায্য আন্দোলনে পুলিশের বেধড়ক লাঠিচার্জ!
বাংলাদেশ ইনসাইডার্স | ঢাকা প্রতিনিধি
রাজধানীর মিরপুরে শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের বেধড়ক লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এসময় শ্রমিকের মেরে আহত করে হই।
শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের এমন পদক্ষেপ নতুন করে শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও প্রতিবাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অভিযোগ উঠে শ্রমিকদের শান্তি পূর্ণ আন্দোলনে প্রথমে লাঠিচার্জ এবং পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন যেকোনো পরিস্থিতিতে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে শ্রমিকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়ে থাকলে, তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
শ্রমিকেরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ন্যায্য দাবি শোনা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
মিরপুরের এই ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য, আন্দোলনের সুনির্দিষ্ট কারণ, হতাহতের সংখ্যা পাওয়া যাইনি এখনো।