📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৭ অক্টোবর, ২০২৬ ০৬:২৪

সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯

 

পিরোজপুর প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

 

পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু)–এর নিচ থেকে সরকারি লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

 

রোববার দিবাগত রাতে বেকুটিয়া সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত বেপারী রয়েছেন। বাকি আটজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

 

পুলিশ জানায়, গভীর রাতে সেতুর নিচে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে সরকারি লোহার পাইপ কেটে চুরির উদ্দেশ্যে জড়ো করার সময় তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, সরকারি মালামাল চুরির সময় নয়জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

তবে আটক হেমায়েত বেপারীর চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানও বলেছেন, তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করে অন্যদের জানান