বাংলাদেশে ‘ডিপ স্টেট’ আবার মাঠে নেমেছে—এমন আলোচনা কেন?
বাংলাদেশ ইনসাইডার্স | বিশেষ প্রতিবেদন
জিল্লুর রহমানের প্রতিষ্ঠান আবারও সক্রিয়। এরই মধ্যে বে অব বেঙ্গল কনভারসেশন–২০২৬-এর একটি কর্ম অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই অধিবেশনটি আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
এ আয়োজনের অর্থায়ন, অংশগ্রহণকারী এবং আলোচনার বিষয়বস্তু নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন ও রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে ভারত–যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমকে ঘিরে চলছে নানা আলোচনা।
প্রশ্ন উঠছে—
এগুলো কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত?
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা চলছে, তার সঙ্গে কি এসব ঘটনার কোনো যোগসূত্র আছে?
নাকি পুরো বিষয়টিই কেবল একটি আন্তর্জাতিক নীতি-আলোচনার অংশ