নভেম্বর-ডিসেম্বরে বাড়ছে যাত্রীচাপ, অতিরিক্ত বুকিংয়ে ঊর্ধ্বমুখী বিমান ভাড়া
বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ও ডিসেম্বরকে ঘিরে বাংলাদেশমুখী আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীচাপ বাড়তে শুরু করেছে। প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার প্রবণতা এবং আগাম টিকিট বুকিংয়ের কারণে বিভিন্ন রুটে বিমান ভাড়া বাড়ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে ঢাকাগামী ফ্লাইটে নভেম্বর-ডিসেম্বরের বিভিন্ন তারিখে আসন দ্রুত পূর্ণ হচ্ছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ফ্লাইটের ভাড়াও স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে রাজনৈতিক অঙ্গনেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নভেম্বর-ডিসেম্বরকে ঘিরে দেশে ফেরার প্রস্তুতির কথাও বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ বা ফ্লাইট-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো নিশ্চিত নয়।