📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১৫ অক্টোবর, ২০২৬ ১৪:৪৪

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, জনগণের নিরাপত্তা কোথায়?

 

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত দুই পুলিশ সদস্য! কিছুদিন আগেও ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা সামনে এসেছে। এমনকি রাতে পুলিশকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়ার খবরও আলোচনায় এসেছে।

 

যে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই হামলার শিকার, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?

 

পুলিশের নিরাপত্তা যদি প্রশ্নের মুখে পড়ে, পুলিশি স্থাপনাতেই যদি সশস্ত্র হামলা হয়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর—সে প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

 

এটি কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়; পরিস্থিতির ব্যাপকতা ও ধারাবাহিকতা বিবেচনায় এটি জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠলে জবাবদিহিও নিশ্চিত করতে হবে।

 

প্রশ্ন একটাই—সরকার কি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে?

 

শেয়ার করে অন্যদের জানান