📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৩ নভেম্বর, ২০২৬ ০৭:১৯

পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, চন্দ্রা-মৌচাকে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

 

গাজীপুরের চন্দ্রা ও মৌচাক এলাকায় টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

 

গত কয়েক দিন ধরে চলমান আন্দোলনের পরও শ্রমিকদের দাবির সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে। বরং আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দুই শতাধিক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার শ্রমিকদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এর ফলে তাদের জামিনে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের বাসাবাড়ি ও বস্তিতে গিয়ে হয়রানি করার অভিযোগও উঠেছে। এসব অভিযোগ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে।

 

এরই মধ্যে গতকাল আবারও বেড়েছে গ্যাসের দাম। শ্রমিক অসন্তোষ, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ—সব মিলিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।

 

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে মামলা, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দাবি-দাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পরিবর্তে দমন-পীড়নের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

বাংলাদেশ ইনসাইডার্স পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানাচ্ছে এবং শ্রমিকদের ওপর নিপীড়ন, হয়রানি ও দমন-পীড়নের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রতিকারের দাবি জানাচ্ছে।

শেয়ার করে অন্যদের জানান