ডিএমপি পোর্টাল হ্যাকের দায় স্বীকার করল ‘সেক্টর ৭১ বাংলাদেশ সাইবারফোর্স।’
বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এ সাইবার হামলার ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত ৩১ অক্টোবর রাতে পোর্টালটিতে রাজনৈতিক বার্তা, ছবি ও বিতর্কিত গ্রাফিক্স প্রদর্শিত হতে দেখা যায়।
পোর্টালে প্রদর্শিত একটি বার্তায় লেখা ছিল, ‘শেখ হাসিনা ফিরবে, এবং অবশ্যই ফিরবে।’
এ ছাড়া একটি পোস্টারে পুলিশকে উদ্দেশ্য করে লেখা ছিল, ‘পুলিশ, তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ পোস্টারটিতে ৫ আগস্টের ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট দৃশ্যও তুলে ধরা হয়।
এদিকে, ডিএমপি নিউজ পোর্টাল হ্যাকের দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছে ‘সেক্টর ৭১ বাংলাদেশ সাইবারফোর্স’ নামের একটি গোষ্ঠী। তাদের প্রকাশিত বিবৃতিতে এই সাইবার হামলার দায় স্বীকারের কথা জানানো হয়েছে।