📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৪ অক্টোবর, ২০২৬ ০৪:২৬

 

‘দেশ সবার, ধর্ম যার যার—দ্বিতীয় শ্রেণির নাগরিক হতে চাই না’; জাতিগত নির্মূল বন্ধ ও সমান অধিকারের দাবি

জেনেভা প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

বাংলাদেশে হিন্দু ও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর কথিত নির্যাতন, মন্দির ও বাড়িঘরে হামলা এবং ভূমি অধিকার নিয়ে উদ্বেগের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি সংখ্যালঘু প্রবাসীরা।

প্লাস দে নাসিওঁতে ‘ব্রোকেন চেয়ার’-এর সামনে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “Stop Ethnic Cleansing in CHT”, “Stop Persecution of Hindus in Bangladesh” এবং “Temples Desecrated, Homes Looted, Where is the Accountability?” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

বিক্ষোভকারীরা সাম্প্রদায়িক হামলা ও উপাসনালয়ে ভাঙচুরের স্বাধীন তদন্ত, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায্য বিচার ও মুক্তি, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত এবং মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণের দাবি জানান।

আয়োজকদের বক্তব্য, তাদের দাবি কোনো ধর্মের বিরুদ্ধে নয়; বরং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার দাবি। “ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবাধিকার সমান হতে হবে—কোনো নাগরিক দ্বিতীয় শ্রেণির নাগরিক হবে না”—এমন বার্তাও তুলে ধরেন তারা।

বিক্ষোভে বাংলাদেশে হিন্দু জনসংখ্যার আনুপাতিক পরিবর্তন নিয়েও একটি পরিসংখ্যানভিত্তিক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। আয়োজকদের দাবি, দেশের ভেতরে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে কথা বলতে সংকোচবোধ করলে আন্তর্জাতিক মঞ্চে তাদের উদ্বেগ তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

শেয়ার করে অন্যদের জানান