📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২ অক্টোবর, ২০২৬ ০৯:১৮

জাতিসংঘে বাংলাদেশি শিক্ষার্থীদের রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে ধরলেন প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ ইনসাইডার্স

বাংলাদেশে শিক্ষার অধিকার লঙ্ঘন এবং শিক্ষার্থীদের ব্যাপক রাজনৈতিক নিপীড়নের অভিযোগ জাতিসংঘের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন বাংলাদেশি প্রতিনিধিরা।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে না পারা এবং রাজনৈতিক কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর সংঘটিত কথিত অন্যায়-অবিচারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে ইমতিয়াজ রাব্বী জানান, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে না পারা লাখো বাংলাদেশি শিক্ষার্থীর জরুরি বিষয়গুলো জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর সংঘটিত অন্যায়-অবিচারের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ গুরুত্ব পেয়েছে জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক ফারিদা শহীদের আসন্ন বাংলাদেশ সফর। তিনি ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরের আগে তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজসহ সংশ্লিষ্টদের কাছ থেকে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি সম্পর্কে তথ্য ও অভিজ্ঞতা আহ্বান করেছেন।

শেয়ার করে অন্যদের জানান