📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৪

এগারসিন্দুর ট্রেনে  ছিনতাইয়ের অভিযোগ, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাজিতপুর প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স
ঢাকা থেকে বাজিতপুরের উদ্দেশ্যে এগারসিন্দুর ট্রেনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে ওয়াকিল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ট্রেনে বাড়ি ফেরার সময় মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কয়েকজন ছিনতাইকারী। এ সময় ওয়াকিলকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয় বলে দাবি করা হচ্ছে।

নিহত ওয়াকিল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দি ইউনিয়নের শাপলাঞ্জা গ্রামের শফি মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য একটি মোবাইল ফোন ও কিছু টাকার জন্য একজন তরুণের প্রাণ চলে যাওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।
এদিকে ওয়াকিলের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

শেয়ার করে অন্যদের জানান