📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৪ অক্টোবর, ২০২৬ ১৮:৩৯

আজ মাশরাফির জন্মদিন—কেমন আছেন বাংলাদেশ ক্যাপ্টেন?

 

বাংলাদেশ ইনসাইডার্স | ক্রীড়া

 

আজ ৫ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেটের এক আবেগের নাম—মাশরাফি বিন মুর্তজার জন্মদিন।

 

একসময় যার একটি হাত নেড়ে মাঠে নামাই লাখো মানুষের হৃদয়ে সাহস জাগাত, যার নেতৃত্বে বারবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে বাংলাদেশ—সেই প্রিয় ‘মাশরাফি ভাই’ আজ কেমন আছেন?

 

ক্রিকেটের মাঠে তাঁর লড়াই দেখেছে পুরো দেশ। ইনজুরি, অস্ত্রোপচার, ব্যথা—কিছুই তাঁকে থামাতে পারেনি। অধিনায়ক হিসেবে সতীর্থদের সামনে দাঁড়িয়ে তিনি শিখিয়েছেন, হার মানার আগে শেষ বল পর্যন্ত লড়াই করতে হয়।

 

কিন্তু সময় বদলেছে। মাঠের সেই তুমুল ব্যস্ততা নেই, নেই প্রতিদিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই ক্রিকেটীয় জীবনও। সাম্প্রতিক সময়গুলোতে মাশরাফি ও তাঁর পরিবারকে ঘিরে নেমে এসেছে এক কঠিন বাস্তবতা।

 

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, মাশরাফি ও তাঁর পরিবার বর্তমানে মানসিকভাবে বেশ কঠিন ও প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক পারিপার্শ্বিক নানা চাপ তাঁদের জীবনকে কঠিন করে তুলেছে বলে জানা গেছে।

 

যে মানুষটি বছরের পর বছর দেশের কোটি মানুষের দুঃসময়ে সাহসের প্রতীক হয়ে ছিলেন, আজ তাঁর নিজের কঠিন সময়ে হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের ভালোবাসা, দোয়া ও সহমর্মিতা।

শেয়ার করে অন্যদের জানান