আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন, পশ্চিমাদের সরব হওয়ার আহ্বান জয়ের
স্টাফ রিপোর্টার | বাংলাদেশ ইনসাইডার্স
আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা, রাজনৈতিক আটক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা সরকারগুলোকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
২৯ সেপ্টেম্বর লন্ডনের এক সেমিনারে ভিডিও লিংকে যুক্ত হয়ে তিনি বলেন, রাজনৈতিক অধিকার ও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা অব্যাহত থাকলে বাংলাদেশে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। একই সঙ্গে তিনি অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি নিয়েও সতর্ক করেন।