📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১ নভেম্বর, ২০২৬ ০৯:২৩

কোন বাধা ছাড়াই অবাধে চলছে বিএনপির স্বেচ্ছাচারিতা! টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ নেতার বিরুদ্ধে

 

বাংলাদেশ ইনসাইডার্স | বিশেষ প্রতিবেদন

 

ভোলার লালমোহনে সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযোগের তীর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর দিকে।

 

স্থানীয়দের অভিযোগ, রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে রায়চাঁদ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে। কাটা গাছের মধ্যে রয়েছে রেইনট্রি, মেহগনি, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ।

 

সরেজমিনে সড়কের বিভিন্ন স্থানে গাছ কাটার চিহ্ন দেখা গেছে। কোথাও পড়ে রয়েছে গাছের গোড়া, আবার কোথাও গোড়াসহ উপড়ে ফেলা হয়েছে পুরো গাছ।

 

প্রশ্ন উঠেছে, সরকারি সম্পদ রক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কীভাবে এত বিপুলসংখ্যক গাছ কাটা হলো? গাছ কাটার পেছনে কারা জড়িত এবং এর সঙ্গে কোনো আর্থিক লেনদেন বা অনিয়ম রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

 

স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই, গাছ কাটার অনুমোদন ও টেন্ডারসংক্রান্ত নথি প্রকাশ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

 

সরকারি সম্পদ কি এখন ব্যক্তিগত সম্পত্তি? রাজনৈতিক পরিচয়ের প্রভাবেই কি পার পেয়ে যাবেন অভিযুক্তরা? নাকি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য?

 

বাংলাদেশ ইনসাইডার্স এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি ও নিরপেক্ষ তদন্ত প্রত্যাশা করছে।

শেয়ার করে অন্যদের জানান