📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৩০ অক্টোবর, ২০২৬ ১৮:৫৯

অন্ধ চোখে সেলফি তোলার চেষ্টা চোখ হারানো সেই জুলাই যোদ্ধা আলিফের।

 

বাংলাদেশ ইনসাইডার্স | রাজনৈতিক প্রতিবেদন

 

মানুষের আবেগ, সহানুভূতি ও আত্মত্যাগের গল্প—রাজনীতিতে জনমত তৈরির শক্তিশালী হাতিয়ার। কিন্তু সেই আবেগকে যদি পরিকল্পিতভাবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হয়, তাহলে সেটি আর নিছক রাজনৈতিক প্রচারণা থাকে না; হয়ে ওঠে জনসাধারণের বিশ্বাসের সঙ্গে প্রতারণার অভিযোগ।

 

জুলাইকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা বয়ান, দাবি ও প্রচারণা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। মৃত মানুষ ফিরে আসার গল্প, দৃষ্টিশক্তি হারানোর দাবি এবং নানা আবেগঘন উপস্থাপনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হচ্ছে।

 

সম্প্রতি চোখ হারানোর দাবি করা জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত আলিফের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাঁকে সানগ্লাস পরিহিত অবস্থায় সেলফি তোলার ভঙ্গিতে দেখা যাচ্ছে। ছবিটি সামনে আসার পর তাঁর দৃষ্টিশক্তি হারানোর দাবি এবং বাস্তব পরিস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

 

মৃতরা ফিরে আসে না, হারানো দৃষ্টিশক্তিও কেবল জুলাই আন্দোলনে সম্ভব ।

 

জুলাইয়ের নামে তৈরি হওয়া প্রতিটি গল্পের পেছনের সত্য সামনে আসুক। আবেগ নয়, প্রমাণের ভিত্তিতেই হোক বিচার।

 

বাংলাদেশ ইনসাইডার্স | সত্য অনুসন্ধানে আপসহীন।

শেয়ার করে অন্যদের জানান