ঢাকায় সড়ক অবরোধ করে পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল!
বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কুর্মিটোলায় পুলিশের একাধিক গাড়ি ও কড়া নজরদারির মধ্যেই মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।
সংগঠনটির এক নেতার দাবি, কর্মসূচি শুরুর ১০ থেকে ১২ মিনিট আগে ঘটনাস্থলে পুলিশের গাড়ি পৌঁছায়। আশপাশের একাধিক পয়েন্টেও পুলিশের অবস্থান ও টহল ছিল। পুলিশের উপস্থিতির মধ্যেই নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিয়ে কর্মসূচি সম্পন্ন করেন।
ওই নেতার আরও দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা মহানগরে প্রথম মিছিল আয়োজনেও রিয়াজ মাহমুদের নেতৃত্ব ছিল। এবারও তাঁর নেতৃত্বে কুর্মিটোলায় মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দিয়েছেন।
আগামী দিনে আরও বড় কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংগঠনটির ওই নেতা।