মধ্যরাতে নুসরাতের আগুন নেভাতে, ৩মন্ত্রীকে ফোন দিয়েও পাইনি ডেপুটি স্পিকার
বাংলাদেশ ইনসাইডার্স। কুষ্টিয়া প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও কাউকেই পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে স্পিকারের আসনে বসে তিনি জানান, গতকাল মধ্যরাত ১টা ২০ থেকে ২৫ মিনিটের দিকে এক সংসদ সদস্য তাকে ফোন করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক পদক্ষেপের জন্য তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী ও পরে আইনমন্ত্রীকে ফোন করলেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি এবং রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে কল দিলেও তিনি সাড়া দেননি। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের পর ডেপুটি স্পিকার এ প্রসঙ্গে কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান যে ঘটনাটি নিয়ে ইতিমধ্যে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং যৌথ তদন্ত চলছে, তবে প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বরং পুরোনো বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।