রুমিন ফারহানার মন্তব্য: ‘বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, এটাই আল্লাহর রহমত’
বাংলাদেশ ইনসাইডার্স | ঢাকা
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবির কার্ড শেয়ার করেন তিনি। কার্ডটিতে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ, অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’
পোস্টটি শেয়ার করে রুমিন ফারহানা সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, ‘আল্লাহর কসম’।
এর আগে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করেছিলেন।
রুমিন ফারহানার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা তৈরি করেছে।