📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮

ষোলশহর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বাংলাদেশ ইনসাইডার্স | চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দে বিভ্রান্ত হয়ে পড়লে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি রোহিঙ্গা হতে পারেন। তবে এখনো তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের উদ্যোগ নিয়েছে। হাতের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের মাধ্যমে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শেয়ার করে অন্যদের জানান