📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০২

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনা, লক্ষ্য নভেম্বরের তৃতীয় সপ্তাহ

বাংলাদেশ ইনসাইডার্স | ঢাকা

তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সফরটি আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে নির্ধারিত একটি সফরসূচি বাস্তবায়িত না হলেও এবার নতুন করে তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া এগোচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর আলোচনা আরও গতি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে সফর চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটি অমীমাংসিত দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটিও আলোচনায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের ঘটনাকেও দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে সংশ্লিষ্ট সূত্র।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে সফরের তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই দেশই বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেনি।

শেয়ার করে অন্যদের জানান