জয় বাংলা স্লোগানে উত্তাল গোপালগঞ্জ, রাজপথে লাখো নেতাকর্মীর সমাগম
বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জ। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন সড়ক ও রাজপথে নেমেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
রাজপথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে গোপালগঞ্জজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ। বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলোতে সরকারবিরোধী ও দলীয় নানা স্লোগান দিতে দেখা যাচ্ছে বলে জানা গেছে।
সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ জন সদরের দিকে রওনা করে, ধারণা করা হচ্ছে আজ লাখো নেতাকর্মীর সমাগম ছাড়িয়ে যাবে।