📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৪

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

বাংলাদেশ ইনসাইডার্স | সিলেট

টানা ভারী বর্ষণের মধ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে টিলা ধসে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। রোববার (১ জুন) ভোররাত পৌনে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইয়াজ উদ্দিন, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। টিলা ধসে তাদের আধাপাকা ঘর মাটিচাপা পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ভারী বৃষ্টি ও পুনরায় ধসের ঝুঁকির কারণে সফল হতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে  শুরু করে। উদ্ধারকারীরা এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে ধ্বংসস্তূপের নিচে থাকা আরেকজনের মরদেহও উদ্ধার করা হয়।

লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকু বলেন, এটি ইউনিয়নের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। টানা বর্ষণ ও দুর্গম পরিস্থিতির কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, ভারী বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা ও গাছ উপড়ে পড়ায় বিকল্প পথ ব্যবহার করে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে যেতে হয়েছে।

প্রশাসন জানিয়েছে, টানা বর্ষণের কারণে পাহাড় ও টিলা সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করে অন্যদের জানান