গোবিপ্রবিতে হাদি চত্বর ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ শিক্ষার্থীদের
বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘হাদি চত্বর’ ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগেই ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চত্বরটির নাম পরিবর্তনের দৃশ্য দেখা যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি চত্বর’ নামকরণ করেছিলেন শিক্ষার্থীরা।
নতুন এই নামকরণ ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়েছে।