📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৪৫

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা বিএনপি, টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতি!

 

বাংলাদেশ ইনসাইডার্স | রাজনীতি, গোপালগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল, বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টুঙ্গিপাড়ার নিলফা বাজারে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েকটি দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

 

বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসব হামলা চালিয়েছেন। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেনের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। একপর্যায়ে সংখ্যায় কম থাকায় বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

এদিকে, টুঙ্গিপাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই আলোচনার বিষয়।

শেয়ার করে অন্যদের জানান