📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১৭ নভেম্বর, ২০২৬ ০১:৫০

গণহত্যার আশঙ্কা: ভারী অস্ত্রশস্ত্রসহ গোপালগঞ্জে সেনা মোতায়েনের অভিযোগ

 

বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক

 

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বেশকিছু সংখ্যক সাঁজোয়া যান (এপিসি) মোতায়েনের কথাও জানিয়েছে বিজিবি।

 

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিজিবি আরও জানিয়েছে, দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে বডি-ওর্ন ক্যামেরা ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এর আগে ১৫ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিজিবি মোতায়েনের পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও বদলি করা হয়।

 

বাংলাদেশ ইনসাইডার্সের পর্যবেক্ষণ: রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।

শেয়ার করে অন্যদের জানান