কুয়াইশ কলেজ মাঠে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩ স্কুলছাত্রকে পুলিশের হাতে তুলে দেশ ছাত্রদল
চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স
চট্টগ্রামের কুয়াইশ কলেজ মাঠে খেলার ফাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৩ থেকে ১৫ বছর বয়সী তিন স্কুলছাত্রকে ঘিরে মব সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ভূমিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলীর নেতৃত্বাধীন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করার সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তাদের ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত তিন শিক্ষার্থীই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।
অভিযোগে উল্লেখিত শিক্ষার্থীরা হলেন—
১. মাহিম: কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
২. অভি: কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
৩. রায়হান: পশ্চিম কুয়াইশ হাজী আব্দুর রহিম ইসলামী একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।
খেলার মাঠে স্লোগান দেওয়ার অভিযোগে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ঘিরে এমন পরিস্থিতি তৈরির ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র ১৩ থেকে ১৫ বছর বয়সী স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।