কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ ১৭ বছরের তরুণ, চলছে উদ্ধার অভিযান
কক্সবাজার প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স
কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে সিদ্দিক (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। একই সময়ে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া আরও এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কলাতলীর আলগণি রেস্টুরেন্টের তিন কর্মী সি-গাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসলে নামেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে তাদের মধ্যে সিদ্দিক নিখোঁজ হন।
নিখোঁজ সিদ্দিকের বয়স ১৭ বছর। তাঁর ঠিকানা টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক বলে জানা গেছে।
ঘটনার তথ্য নিশ্চিত করেছেন লাইফগার্ড দলের দলনেতা ওসমান গণি। তিনি জানান, নিখোঁজ তরুণকে উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে, একই সময় সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া অপর এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।