📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১১ নভেম্বর, ২০২৬ ২০:১৯

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম এর বাড়িতে আগুন, আগুন নেভাতে এখনো আসেনি ফায়ার সার্ভিস!

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, “বাড়িতে পেট্রোলবোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

 

ঘটনার পর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

 

কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

বাংলাদেশ ইনসাইডার্স | সর্বশেষ সংবাদ।

শেয়ার করে অন্যদের জানান