📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১৩ অক্টোবর, ২০২৬ ১৫:২৩

২০০৬ সালে ১২ অক্টোবর নোবেল সম্মান, ২০২৬ সালে প্রবাসীদের মুখে ‘সন্ত্রাসী’ আখ্যা!

বাংলাদেশ ইনসাইডার্স | আন্তর্জাতিক ডেস্ক

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার, আর ২০২৬ সালে নিউইয়র্ক বিমানবন্দরে ‘ইউ আর টেররিস্ট’ ও ‘গো ব্যাক’ স্লোগান! দুই দশকের ব্যবধানে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে দৃশ্যপট যেন একেবারেই পাল্টে গেছে।

১২ অক্টোবর দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। টার্মিনাল-৮ দিয়ে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে উদ্দেশ করে ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’—এমন মন্তব্য শোনা যায়।

বাংলাদেশে পুলিশ হত্যা, শিশু হত্যার অভিযোগ, মব সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে, বিমানবন্দরে প্রতিবাদকারীদের বক্তব্যেও উঠে আসে সেসব প্রসঙ্গ। সমালোচকদের প্রশ্ন—শান্তির জন্য নোবেল পাওয়া একজন ব্যক্তির নেতৃত্বাধীন সময়ের ঘটনাবলি নিয়ে এত অভিযোগ কেন?

নোবেল শান্তি পুরস্কারের পরিচয় একদিকে, আর রাজনৈতিক ও জনসমালোচনার প্রশ্ন অন্যদিকে। পুরস্কারের মর্যাদা থাকলেই কি নেতৃত্বের সময়কার বিতর্কিত ঘটনাগুলোর প্রশ্ন এড়িয়ে যাওয়া যায়?

একসময় আন্তর্জাতিক স্বীকৃতির শিরোপা, আর এখন নিউইয়র্কের মাটিতে ‘গো ব্যাক’ স্লোগান—ইউনূসকে ঘিরে এই বৈপরীত্যই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

শেয়ার করে অন্যদের জানান