# নিষেধাজ্ঞার মধ্যেও ছাত্রলীগের পদ পেতে মরিয়া হাজারো তরুণ!
**বাংলাদেশ ইনসাইডার্স | রাজনৈতিক প্রতিবেদন**
নিষেধাজ্ঞার মধ্যেও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক পদে আসতে তরুণদের আগ্রহ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট জেলায় ছাত্রলীগের বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে হাজারেরও বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়েছে। গতকাল ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ইনসাইডার্স কে এ তথ্য জানান।
তিনি বলেন এখনো বাংলাদেশের ছাত্ররাজনীতিতে তরুণ পছন্দের তালিকায় শীর্ষে থাকা দল বাংলাদেশ ছাত্রলীগ। এতো এতো সিভি জমা পড়া এটা আমাদের প্রতি সবার আস্থার প্রকাশ।
রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেও পদপ্রত্যাশীদের এমন আগ্রহের বিষয়টি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ছাত্ররাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যাশী তরুণদের একটি অংশ এখনো ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ খুঁজছেন—এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।
শুধু মাত্র কক্সবাজার জেলাতেই সিভি জমা পড়েছে ২০০০ এর বেশি।গাজীপুরে ১৫০০ সিভি জমা পড়ে পদপ্রত্যাশীদের। পাশাপাশি, বর্তমান নিষেধাজ্ঞার আইনি ও প্রশাসনিক প্রেক্ষাপট বিবেচনায় সাংগঠনিক পদপ্রত্যাশীদের কার্যক্রমের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি, নেতৃত্ব তৈরি এবং তরুণদের অংশগ্রহণ বরাবরই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সেই প্রেক্ষাপটে নিষেধাজ্ঞার মধ্যেও ছাত্রলীগের পদ পেতে তরুণদের আগ্রহের এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।