তিনমাস পর ফিরতে চান শেখ হাসিনা, তারেক চান আরও তিন বছর
বাংলাদেশ ইনসাইডার্স | ঢাকা প্রতিনিধি
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একদিকে শেখ হাসিনা দেশে ফেরার সময়সীমা নিয়ে বক্তব্য দিয়েছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ভারতের কাছে আরও তিন বছর সময় চাওয়ার একটি দাবি উঠেছে।
ভারতের এক সাবেক সেনা অফিসার বাংলাদেশ ইনসাইডার্স কে বলেন,বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে সরকারকে শেখ হাসিনাকে না পাঠানোর জন্য অনুরোধ জানান এবং তাকে ৩ বছর সময়ে দেয়ার কথা বলেন।
২০২৬ সালের জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে আগস্টেও তিনি দেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। তবে তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময় ও বাস্তবতা নির্ভর করছে রাজনৈতিক ও আইনি পরিস্থিতির ওপর।
অন্যদিকে, তারেক রহমান ভারতের কাছে তিন বছর সময় চেয়েছেন এই বিষয়টি নিয়ে ইতিমধ্যোই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তারেক রহমান সরকারের ভারতনীতি দুটি বিষয়ই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক যোগাযোগ এই পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।