আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারতের কাছে বিএনপির অনুরোধ
বাংলাদেশ ইনসাইডার্স | রাজনৈতিক প্রতিবেদন
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সব মিলিয়ে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে রয়েছে।
শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৬-এ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথাও বলেছেন।
অন্যদিকে, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও রাজনৈতিক বিতর্ককে আরও গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনা করা হচ্ছে।
বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন,একটি নির্ভরযোগ্য সূত্র থেকে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিএনপির অবস্থান এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে ভারতকে অনুরোধ জানানোর দাবি আলোচনায় এসেছে। সূত্রটি বাংলাদেশ ইনসাইডার্স কে জানায়,প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল বিএনপি শেখ হাসির প্রত্যবর্তন ঠেকাতে ভারত সরকারের কাছে অনুরোধ জানাই।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এই তিনটি বিষয় আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে। তবে বিএনপি ও ভারতের মধ্যে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সমঝোতা হয়েছে কি না, তা নিশ্চিত করা যাইনি