📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৪

শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে পোস্ট, পাঠদান চলাকালে স্কুল থেকে শিক্ষার্থী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

পাবনার সুজানগর উপজেলার রাণীনগর বিলগাছনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রাফি বিশ্বাসকে পাঠদান চলাকালে গ্রেপ্তার করেছে পুলিশ—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।

প্রচারিত তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আমিনপুর থানা পুলিশ স্কুল থেকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে স্কুলের পোশাক পরিহিত অবস্থায় পুলিশের সঙ্গে দেখা যায়।

পাবনার সুজানগর উপজেলার রাণানগর বিলগাছনা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রাফি বিশ্বাসকে স্কুল ড্রেসে, পাঠদান চলাকালীন সময় আমিনপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।”

 

স্থানীয়দের মাঝে তৈরী হয়েছে ক্ষোভ। গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, তার বিরুদ্ধে কোনো মামলা ছিলোনা বলে অভিযোগ স্থানীয়দের।

শেয়ার করে অন্যদের জানান