📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৫

‘জয় বাংলা’ বলার অভিযোগে গ্রেপ্তার পিংকি আক্তার

 

কিশোরগঞ্জ প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

 

কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী পিংকি আক্তারকে ‘জয় বাংলা’ বলার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

তাদের অভিযোগ, রাজনৈতিক কর্মকাণ্ড ও স্লোগান দেওয়ার কারণে পিংকি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনাটিকে রাজনৈতিক হয়রানি হিসেবে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

 

একই সঙ্গে পিংকি আক্তারসহ গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

 

তবে পিংকি আক্তারের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগের ধারা এবং পুলিশের বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

 

শেয়ার করে অন্যদের জানান