📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮

দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান, জব্দ মেশিন ধ্বংস

বাংলাদেশ ইনসাইডার্স | দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের হিলিরডাঙ্গা দেবীপুর এলাকায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি অনুমোদন বা বৈধ ইজারা ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকার পরিবেশ ও শত শত বিঘা কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছিল।

অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের একটি মেশিন হাতেনাতে জব্দ করা হয়। পরে সেটি সম্পূর্ণভাবে অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় ব্যবহার করা না যায়।

ইউএনও বিধান কান্তি হালদার বলেন, নদী, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা চক্রকে অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণের সুযোগ দেওয়া হবে না।

শেয়ার করে অন্যদের জানান