📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
ছবি সংগ্রহীত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৫

তিন শিক্ষার্থী গ্রেফতারে ক্ষোভ: ‘অপরাধ কী, জবাব দেবে কে?’দ্রুত মুক্তির দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স
কিশোরগঞ্জে জয় চন্দ্র দাস, বিজয় রঞ্জন ও বিপ্লব হাসান নামে তিন শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তাদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া জয় চন্দ্র দাস ও বিজয় রঞ্জন গুরুদয়াল সরকারি কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে বিপ্লব হাসান এসএসসি পরীক্ষার্থী। স্বজনদের দাবি, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে তিন শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় তাদের ভবিষ্যৎ নিয়ে পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে।
সবচেয়ে বেদনাদায়ক বিষয় হিসেবে স্বজনরা বলছেন, তিনজনের কারও মাথার ওপর বর্তমানে বাবা নেই। এমন পরিস্থিতিতে দুই কলেজশিক্ষার্থী ও এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় মানবিকতা ও আইন প্রয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা থাকলে সেটি আইনগত প্রক্রিয়ায় তদন্ত ও বিচার করা যেতে পারে। কিন্তু শিক্ষার্থীদের অযথা হয়রানি বা গ্রেফতার করে তাদের শিক্ষাজীবন বিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়।
এ ঘটনায় বর্তমান সরকারের সময়ে কথিত গণহারে গ্রেফতারের প্রবণতারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে জয় চন্দ্র দাস, বিজয় রঞ্জন ও বিপ্লব হাসানের দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে।
স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন—তিন শিক্ষার্থীর অপরাধ কী, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং তাদের গ্রেফতারের প্রয়োজনীয়তাই বা কতটা ছিল—এসব প্রশ্নের স্বচ্ছ জবাব কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেবে?
তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিন শিক্ষার্থীর শিক্ষাজীবন ও পরিবারের পরিস্থিতি মানবিকভাবে বিবেচনা করা হোক এবং আইনগতভাবে তাদের মুক্তির ব্যবস্থা করা হোক।
অন্যায়ের এই অন্ধকার সময় একদিন শেষ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে জয়, বিজয় ও বিপ্লবের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করে অন্যদের জানান